বন্যার্তদের পাশে ডুয়েট শিক্ষার্থীরা
আকষ্মিক ভাবে সৃষ্ট রাজনৈতিক বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লার অধিকাংশ এলাকার মানুষের জনজীবন। বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়ে দেশের হাজারো মানুষ। তারই অংশ হিসেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শিক্ষার্থীরা ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে।
ডুয়েট শিক্ষার্থীদের সমন্বয়ে গাজিপুর সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং, ব্যাক্তিবর্গ থেকে ত্রান সহয়তার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। অর্থ ছাড়া ও বানভাসি মানুষের জন্য শুকনো কাপড় সংগ্রহের কাজ করছেন শিক্ষার্থীরা।

এরইমধ্যে ডুয়েট শিক্ষার্থীরা ৭ লক্ষ ২৯ হাজার টাকা সংগ্রহ করেছেন। নগদ টাকা খাদ্য এবং অন্যান্য ত্রান সহায়তা নিয়ে ইতিমধ্যে ডুয়েটের ৪ টি টিম ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা গিয়ে পৌছেছে। এছাড়া ডুয়েট শিক্ষার্থীরা আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে সেচ্ছাসেবী হিসেবে সহায়তা করছেন।
ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: শাহজাহান বলেন কৃত্রিম ভাবে সৃষ্ট এই বন্যায় আমাদের ভাইবোন মা বাবারা নিদারুন কষ্টে আছেন। তাই সকলকে যার যার স্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান করছি। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত মানুষদের পু:র্বাসন পর্যন্ত ডুয়েট শিক্ষার্থীরা তাদের পাশে থাকবে।







